গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National চলন্ত গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! বাঁচল বহু প্রাণ

    চলন্ত গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! বাঁচল বহু প্রাণ

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স
    রাজস্থানে গরিবরথ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ট্রেনে পাঁচশোর বেশি যাত্রী ছিলেন। যদিও সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে খবর।
    জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলার মধ্যে যাতায়াত করে ট্রেন। সেইমতো শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ যাত্রা শুরু করে ভোর ৩টে ৪৫ মিনিটে ট্রেনটির আজমেঢ় পৌঁছনোর কথা ছিল। ট্রেনটি মাঝখানের কোনও স্টপে থামে না। আগুন যখন লাগে সেই সময় ট্রেনটি সদেড়া স্টেশন দিয়ে যাচ্ছিল। আর সেই কারণেই গতি ছিল বেশ কম। তাই লোকো পাইলট দ্রুত ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন। জানা গিয়েছে, ইঞ্জিনের অন্যপ্রান্ত থেকে আগুন বেরতে দেখা যেতেই লোকো পাইলট আর দেরি করেননি। ট্রেন থামানোর পর যাত্রীদের সেখান থেকে বের করে দেওয়া হয়।
    এরপর আগুন থামানোর প্রক্রিয়া শুরু হয়। সকাল আটটার মধ্যে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলেও আসে। দুর্ঘটনার কারণে ওই পথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।