গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দে’জ মেডিক্যালে বিধ্বংসী আগুন

    দে’জ মেডিক্যালে বিধ্বংসী আগুন

    0
    124
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শনিবার দুপুরে লাগা বন্ডেল গেটের দে’জ মেডিক্যালে বিধ্বংসী আগুন দমকলের ১১ টি ইঞ্জিনের চেষ্টায় অন্তত ৩ ঘণ্টা পর আয়ত্তে আসে। এমনটাই জানিয়েছেন দমকলের এডিজি।

    আগুন নেভাতে গিয়ে পড়ে গিয়ে জখম হন এক দমকলকর্মী। তবে তাঁর আঘাত গুরুতর নয়। কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভিতরে রেনোভেশনের সময় কোনওভাবে আগুন লেগে যায়। খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। শনিবার দুপুরে হঠাৎ করেই আগুন লেগে যায় ৭৫ বছরের পুরনো ওই ওষুধের কারখানায়। মুহূর্তে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। জ্বলতে থাকে পুরো বিল্ডিং। ওষুধের কারখানায় প্রচুর পরিমাণে কেমিক্যাল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে যাওয়ায় কারখানার কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের পরপর ইঞ্জিন সেখানে পৌঁছয়। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনও যান।

    কিন্তু আগুনের তীব্রতায় কারখানার কাছেই যেতে পারছেন না দমকলকর্মীরা। অনেক পরে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।