মালদহের হাসপাতালে আগুন, ভস্মীভূত একাধিক যন্ত্র

0
195
ছবি সৌজন্যে : নিজস্ব
মালদহের হরিশচন্দ্রপুরের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক যন্ত্র।
আতঙ্কিত হয়ে বেশ কয়েক জন রোগীকে নিয়ে বাইরে বেরিসে আসেন তাঁদের আত্মীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। হুড়োহুড়ি পড়ে যায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় থানার আইসি মনোজিৎ সরকারও উপস্থিত হয়েছেন পুলিশ বাহিনী নিয়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন লাগার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের আত্মীয়রা।