
পার্ক হোটেলের উল্টোদিকে কুইন্স ম্যানসন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।
ওই বিল্ডিংয়ের একাধিক বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পরপর ইঞ্জিন। ধোঁয়ার জেরে কাজ করতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। মাস্ক পরে ভিতরে ঢুকে আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন যাতে ভয়াবহ আকার না নেয় তার জন্য দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজ শুরু করেন।
তড়িঘড়ি খালি করা হয় বিল্ডিং। তবে গুড ফ্রাইডের ছুটি থাকায় অন্যদিকে থেকে পার্ক স্ট্রিটে ভিড় কিছুটা কম। আগুনের জেরে গুপ্তা ব্রাদার্স দোকানটি কার্যত ভস্মীভূত হয়েছে।








