বিধ্বংসী আগুনে ভস্মীভূত হাওড়ার দু’টি গুদাম

0
152
ছবি সৌজন্যে : নিজস্ব
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাওড়ার দু’টি গুদাম। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে হাওড়ার আমতা থেকে নারিট যাওয়ার পথে গগন মোড়ের কাছে এই কাঠের গুদামটি রয়েছে।
পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক সরঞ্জামের গুদামও। সোমবার গভীর রাতে হঠাৎই আগুন ধরে যায় কাঠের গুদামে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে। গুদামের সামনে থাকা একটি চারচাকা গাড়িতে আগুন ধরে যায়। আহত হন কাঠের গুদামের মালিকও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে এবং আমতা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল-সহ একাধিক পদস্থ কর্তারাও ঘটনাস্থলে এসে পৌঁছন।
কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।