
হাওড়ার দুই প্রান্তে জোড়া অগ্নিকাণ্ড। ডোমজুড়ের রাজাপুরে থার্মোকলের কারখানায় হঠাৎ করেই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা।
কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মুহূর্তে আগুন ছড়াতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুটি ইঞ্জিন। অন্যদিকে পাকুড়িয়াতে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে জঞ্জালের স্তূপে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এলাকাবাসীরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের ২ টি ইঞ্জিন এলাকায় পৌঁছয়।








