গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারাসতের গোডাউন

    বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারাসতের গোডাউন

    0
    92
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারাসতের গোডাউন। শনিবার সন্ধেয় হঠাৎ করেই আগুন লেগে যায় বারাসতের পীরগাছার একটি প্যাম্পার্সের গোডাউনে।
    দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মুহূতে পুরো গোডাউনে আগুনের গ্রাসে চলে আসে। একের পর এক ইঞ্জিন সেখানে পৌঁছয়। প্রথমে ১০ ইঞ্জিন পরে ১৪টা ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামানো হয়। তারপরেও আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। গোডাউনে কেমিক্যাল, দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগায় পাশের রাস্তা দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। ৫-১০ কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়।
    খালি করে দেওয়া হয় আশপাশের এলাকা। তবে ঠিক কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট না হলেও অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।