মালদা জেলা পরিষদ ভবনে আগুন, বহু নথি নষ্টের আশঙ্কা

0
306
ছবি সৌজন্যে : এক্স
মালদার পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড-র জেরে আতঙ্ক ছড়িয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে।
খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হন কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে বহু নথি পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। কী থেকে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। তবে সোমবারই নতুন এসি বসানো হয়েছে ভবনে। সেখান থেকে অগ্নিকাণ্ড কি না, খতিয়ে দেখা হচ্ছে। মালদার  পরিষদের একদিকে রয়েছে ইংলিশ বাজার পুরসভা, অন্যদিকে মালদা আদালত। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু দমকল কর্মীদের সাহস ও পরিশ্রমের জোরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুন লেগেছে মালদহ জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে, তিনতলা ও চারতলায়। সেখানে থাকা বহু নথি আগুনে পুড়ে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।