গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs বাদুতে অগ্নিকাণ্ড, বিক্ষোভে কাউন্সিলরের স্বামী-মন্ত্রীও 

    বাদুতে অগ্নিকাণ্ড, বিক্ষোভে কাউন্সিলরের স্বামী-মন্ত্রীও 

    0
    147
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বেলগাছিয়ার পর ভ্যাট-র অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুতে। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলরের স্বামী, ইট নিয়ে তেড়ে গিয়েছেন এলাকার উত্তেজিত মহিলা।

    এরপরই ঘটনাস্থলে মন্ত্রী রথীন ঘোষ গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। মধ্যমগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে যায় । এলাকার মানুষজন এ দৃশ্য দেখার পরই খবর দেয় স্থানীয় কাউন্সিলর এবং পুরসভায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের প্রায় ১৫-র বেশি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই যে সমগ্র বারাসতের আকাশ জুড়ে ভেসে আসছে সেই আগুনের ছাই। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।

    ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ। এলাকার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে তারা।