বিজেপি অফিসে আগুন, হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা পার্থ 

0
146
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনায় উত্তপ্ত নৈহাটি। বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনার পরেই গৌরিপুর এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।বিজেপির পার্টি অফিসে আগুন ধরানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এজন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজোরিয়া এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকই দায়ী। তাঁর দাবি ঘটনার পরে ৮ বিজেপি কর্মীর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং অলোক রাজোরিয়াকে আক্রমণ করে বলে বলেছেন এখনই ব্যবস্থা না নিলে ফল ভুগতে হবে।  এদিকে খুনের ঘটনায় সরাসরি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংয়ের হাত রয়েছে বলে দাবি করেছেন পার্থ ভৌমিক।
তৃণমূল সাংসদের দাবি খুন যেই করুক না কেন মাথা অর্জুন সিংই।  যদিও আগেই অর্জুন সিং দাবি করেছেন ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই হামলা করা হয়েছে, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।