চিনের শপিং মলে আগুন, মৃত ১৬

0
228
Fire in Chinese shopping mall 16 dead
Fire in Chinese shopping mall 16 dead

চিনের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। আহত বেশ কয়েকজন।

প্রাথমিক তদন্তে অনুমান, নির্মাণকাজের জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত জারি রেখেছে পুলিশ।সূত্রের খবর, দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি শপিং সেন্টারে এই ঘটনা ঘটেছে। রোজকার মতো দেখানে ভিড় জমিয়ে জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই ১৪ তলার বিল্ডিং থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ার ঢেকে যায়। তারপরই বহুতলটির উপরের তলা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই আগুন বাকি অংশে ছড়িয়ে পড়ে। ভিতরে আটকে পড়েন বহু মানুষ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী।রাত ৩টে পর্যন্ত উদ্ধারকাজ চালায় দমকলবাহিনী। প্রথমে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়। শপিং মলটির ভিতর থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বহুতলটিতে নির্মাণকাজ চলছিল। মনে করা হচ্ছে, সেখান থেকেই আগুন লেগেছে।