গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National চারমিনারের সামনে আগুন, অগ্নিদ্গ্ধ হয়ে মৃত্যু বাড়ছে

    চারমিনারের সামনে আগুন, অগ্নিদ্গ্ধ হয়ে মৃত্যু বাড়ছে

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স
    হায়দরাবাদের চারমিনারের সামনে ভয়াবহ আগুনে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
    গুলজার হাউসের কাছের বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভোর থেকেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ১১টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, তিনতলা বাড়ির নীচের তলায় মুক্তো ও গয়নার দোকান ছিল। উপরের তলায় সাধারণ মানুষের বসবাস।
    প্রথমে ওই দোকানেই আগুন লাগে। দ্রুত তা উপরের তলায়ও ছড়িয়ে পড়ায় বাসিন্দারা নীচে নামতে পারেননি। আগুন থেকে বাঁচতে তারা ছাদে চলে যান। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় দমকলকে। পাশের একটি বিল্ডিং বেয়ে উঠে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলকর্মীরা।