লিলুয়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

0
295
ছবি সৌজন্যে : নিজস্ব

হাওড়ার লিলুয়ার জুটমিলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

আতঙ্কে ইতিউতি ছোটাছুটি শুরু করে দেন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, হাওড়ার লিলুয়ার একসরা এলাকায় এই জুটমিলে অন্যান্যদিনের মতোই শুক্রবারও কাজ চলছিল। বেলা আড়াইটে নাগাদ আচমকা কারখানার আশপাশের এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পান। এরপরই তাঁত ঘরে নজরে পড়ে লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এদিকে প্রাথমিকভাবে শ্রমিকরাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। এদিকে পাটকল হওয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছে একাংশ।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকলের ১০-র বেশি ইঞ্জিন। এবিষয়ে দমকলের আধিকারিকরা জানান, কী থেকে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।