কলকাতায় পরপর অগ্নিকাণ্ড, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী  

0
143
কলকাতা শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, অনেকে হঠাৎ হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে। বার বার বলা হচ্ছে।
একটা দমকল ঢোকার জায়গা নেই। এরপরই কলকাতা পুলিশকে বড়বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার নির্দেশের পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত না করলে, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া সরু রাস্তায় অবৈধ গাড়ি পার্কিং নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শহরের এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা সরু গলিতেও দু-তিনটি করে গাড়ি পার্কিং করেন। তার ফলে অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি কোনও কিছুই ঢুকতে পারে না। যেকোনও সময় সমস্যায় পড়তে পারেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, মাঝে মাঝে ওই এলাকাগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে হবে। এছাড়া আলিপুরের ৬ তলার গাড়ি পার্কিং লট সম্পন্ন’তে প্রয়োজনে গাড়ি রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ছবি  সৌজন্যে : নিজস্ব