
নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরে একটি কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে আচমকাই আগুন লেগে যায় ওই কারখানায়। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় গ্রাস করে যায় গোটা এলাকা। আতঙ্কে ইতিউতি ছোটাছুটি শুরু করে দেন সেখানকার বাসিন্দারা। সূত্রের খবর, রামচন্দ্রপুরের ওই কারখানায় কালি তৈরির জন্য নানা রকম রাসায়নিক মজুত ছিল। এর জেরে আগুন দ্রুত বাড়ে বলে অভিযোগ।
খবর পেয়েই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর চেষ্টা চলছে। আপাতত হতাহতের খবর নেই বলেই দাবি করেছে পুলিশ।








