গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata শিয়ালদহের ফুড কোর্টে আগুন, হুড়োহুড়ি

    শিয়ালদহের ফুড কোর্টে আগুন, হুড়োহুড়ি

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শিয়ালদহ স্টেশনের ফুড কোর্টে আগুন লাগার ঘটনায় হুলস্থল যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে শনিবার বিকেলে হঠাৎ করে আগুন লেগে যাযয়। দাউ দাউ করে জ্বলতে থাকে শিয়ালদহ সাউথ সেকশনের দিকে থাকা ফুড কাউন্টার।

    কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। খবর পেয়ে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ফায়ার বল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা চলে। ওই ফুড কাউন্টারের কাছে রয়েছে অটো, ট্যাক্সি স্ট্যান্ড। অগ্নিকাণ্ডের জেরে তড়িঘড়ি খালি করে দেওয়া হয় জায়গা।

    যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাথমিক তদন্তে অনুমান শর্টসার্টিক থেকে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডে ক্ষযক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই।