আনোয়ার শাহ রোডে বস্তিতে আগুন, আহত যুবক

0
146

প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বস্তিতে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অগ্নিকাণ্ডে এক যুবক আহত হয়েছেন। তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দমকল সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে আগুন লাগে। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। প্রায় দেড়ে ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ। অন্য দিকে, দমকলের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

গল্ফ গ্রিন না চারু মার্কেট, ঘটনাস্থল কোন থানার আওতায় পড়বে, তা নিয়ে দীর্ঘ ক্ষণ টালবাহানা চলে। অবশেষে লেক থানায় আগুনের খবর দেওয়া হয়। তার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

ছবি  সৌজন্যে : নিজস্ব