
রাতভর চেষ্টার পরেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আগুন। এখনও জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়ার পাহাড়ে বিস্তীর্ণ এলাকা।
পুড়ে ছাই হয়ে গিয়েছে বনাঞ্চল। এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী এবং দমকল। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার শুশুনিয়ার পাহাড়ের পূর্ব অঞ্চলে আগুন নজরে আসে স্থানীয়দের। এরপরেই খবর দেওয়া বনদফতরকে। খবর পেয়েই ছাতনা বনদফতরের ৩০ জনের একটি দল শুশুনিয়া পাহাড়ে পৌঁছয়। দ্রুত আগুন ছড়াতে থাকে পাহাড়ে ওপরের অংশে। হাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল, বনকর্মীদের। ব্লোয়ারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
আগুনে বহু গাছ, ভেষজ উদ্ভিদ পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে একাধিক বন্যপ্রাণীরও মৃত্যু আশঙ্কা করা হচ্ছে।
