গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National রাজধানী এক্সপ্রেসে আগুন! উদ্ধার যাত্রীদের

    রাজধানী এক্সপ্রেসে আগুন! উদ্ধার যাত্রীদের

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স
    কেরলমের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী হজরত নিজামউদ্দিন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড-র ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। রবিবার ভোর সওয়া ৫টা নাগাদ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। পরে সেই আগুন আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে।
    জানা গিয়েছে, দু’টি কামরাই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। যদিও অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। উদ্ধার করা হয়েছে প্রায় শতাধিক যাত্রীকে। রেল সূত্রে খবর, ১২৪৩১ তিরুঅনন্তপুরম-হজরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি ১ কোচে প্রথম আগুন লাগার বিষয়টি নজরে আসে। ট্রেনের গার্ড লোকো পাইলটকে সতর্ক করেন।
    তিনি জানান, একটি কামরা থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। তার পরই চালক ট্রেনটিকে থামান। যাত্রীদের দ্রুত কামরা থেকে বার করে আনা হয়। বি ১ কোচে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রের দাবি, দু’টি কামরা ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার পর পরই রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করা হয়।তবে কী থেকে আগুন লাগল, তা জানা যায়নি। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।