
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পর আবার দাউদাউ করে জ্বলছে রানিবাঁধের বারো মাইলের জঙ্গল। বুধবার রাতের বেলা আগুন দেখতে পেয়ে বনদফতরকে খবর দেন গ্রামবাসীরা।
যদিও হাওয়ার দাপট থাকায় পাল্লা দিয়েছে বেড়ে চলে আগুনের লেলিহান শিখা’ও। খবর পেতেই তড়িঘড়ি ব্লোয়ার আগুন নেভানোর কাজে নামেন। কিন্তু ততক্ষণে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। বন কর্মীরা ব্লোয়ার দিয়ে ঝরা পাতার স্তুপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। রাতভর চলে জঙ্গলে আগুন নেভানোর কাজ। এমনিতে বন্যপ্রাণ সমৃদ্ধ বনাঞ্চল হিসাবে পরিচিত বারো মাইল জঙ্গল। এই জঙ্গলে হরিণ, ময়ুর, বুনো শুকর, সজারু ছাড়াও বহু জীবজন্তু, পাখি ও সরিসৃপ রয়েছে। এমন বনাঞ্চলেতে কারা আগুন লাগিয়েছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করেছে বন দফতর।
সঠিক তথ্য প্রমাণ পেলে দুস্কৃতিদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।
