গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ক্যানিংয়ে কার্তুজ

    বারুইপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ক্যানিংয়ে কার্তুজ

    0
    150
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শিয়ালদহের পর এবার বারুইপুরে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ইতিমধ্যেই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
    অস্ত্র উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশ সূত্রে দাবি, গোপনে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে আদিগঙ্গার সদাব্রত ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। সেখানেই শেখ আফ্রিদি এবং শেখ সোহেল নামে দুই যুবককে গ্রেফতার করে তাদের থেকে একটি ওয়ান সাটার এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। কোথা থেকে, কীভাবে আগ্নেয়াস্ত্র পেল তারা, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে জেলা ক্যানিংয়ে গোপনে অভিযান চালিয়ে আবু তাহের মোল্লা নামে এক তৃণমূল কংগ্রেস সমর্থকের কাছ থেকে প্রচুর পরিমাণে কার্তুজ করা হয়েছে।
    অভিযুক্ত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারের অনুগামী বলে খবর। এলাকায় অশান্তি ছড়ানোর কোনও ছক ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।