
ভয়াবহ আগুনের গ্রাসে নিমেষের মধ্যে ভষ্মীভূত বারাসতের কদম্বগাছি পঞ্চায়েত পীরগাছা এলাকার একটি ওয়্যারহাউস।
মিনিটের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কারখানার বিস্তীর্ণ এলাকায়। জাপটে ধরে চারপাশ। পনেরো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও রয়েছে একাধিক পকেট ফায়ার। ঘটনাস্থলে রয়েছে দমকলের ছয়টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১০ টা পর্যন্ত ওই এলাকায় পৌঁছে যায় দমকলের মোট ১৮টি ইঞ্জিন।
ঠিক কীভাবে আগুন লাগে, সেই নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ব্যাপক অগ্নিকাণ্ডে টাকি রোডে ব্যাহত হয়েছে যান চলাচল।




