
বিশ্বের প্রথম দেশ হিসেবে সর্বপ্রথম নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড। ভারতীয় সময় যখন ৪টে ১৫ মিনিট ঠিক তখনই নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে ওঠে অকল্যান্ড।
স্কাই টাওয়ার থেকে আলো আর আতসবাতিতে ঝলমল করে ওঠে অকল্যান্ড। বৃষ্টিস্নাত আবহাওয়া সত্ত্বেও নতুন বছরের উৎসবে ছিল উপচে পড়া ভিড়। প্রায় ১৭ লক্ষ মানুষ হাজির হন সেখানে। অকল্যান্ডে পাঁচ মিনিটের ওই বিশেষ শোয়ে ৭৮৭ ফুট উঁচু টাওয়ারের বিভিন্ন স্তর থেকে প্রায় ৩,৫০০ আতশবাজি আকাশে উড়ে যায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলি প্রতি বছর সবার আগে নতুন বছরকে বরণ করে নেয়। এরপর নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার ও। যদিও সপ্তাহ দুয়েক আগে ঘটে যাওয়া সিডনির বন্ডি বিচে জঙ্গি হামলার ঘটনার কথা স্মরণ করে উৎযাপন হয়নি সিডনিতে।
সিডনি ব্রিজে জ্বলেছে শুধু রং বেরঙের আলো। ফাটেনি কোনো আতসবাজি। এদিকে রাত যত বেড়েছে ততই যেন ভিড় বেড়েছে দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন প্রান্তে। সেই তালিকা থেকে পিছিয়ে নেই কলকাতাও। পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড থেকে শুরু করে শপিং মল, তিল ধারণের জায়গা নেই কোথাও।







