গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ১০ দিন বৃষ্টি না হলে রাস্তা ঠিক হবে, ফের দাবি ফিরহাদের

    ১০ দিন বৃষ্টি না হলে রাস্তা ঠিক হবে, ফের দাবি ফিরহাদের

    0
    140
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ১০ দিন বৃষ্টি না হলেও রাস্তা ঠিক হয়ে যাবে। ফের দাবি করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি শুধু কলকাতা নয় চারিদিকেই প্রবল বৃষ্টির কারণে জল জমেছে। একদিনও এমন হচ্ছে না যে বৃষ্টি বন্ধ হচ্ছে।

    বৃষ্টি বন্ধের প্রতীক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বৃষ্টি বন্ধ হলেও সব ঠিক হয়ে যাবে। রাস্তা খারাপের প্রতিবাদে সিপিএম, বিজেপির বিক্ষোভ নিয়েও আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন সিপিএমের আমলে কি হত।

    ওই সময় বেহালা, ঠনঠনিয়া, খিদিপুরে ৭ দিন জল থাকত। এখন ৭ ঘণ্টাও থাকে না। তাই যে নৌকায় দুয়ারে নৌকা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছে ওই নৌকাতেই এবার ভারত থেকে বিদায় নেবে সিপিএম।