
আর জি করের নির্যাতিতার পরিবার এখন রাজনীতি করছে। এভাবেই আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
তাঁর কথায়, মেয়ের শোকে তাঁদের এমন কিছু বলা উচিত না যা ওঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। মৃত চিকিৎসকের বাবার উদ্দেশে ফিরহাদ বলেছেন, উনি এখন যেটা করছেন সেটা রাজনীতি। যাঁদের পাল্লায় পড়ে এটা করছেন সেটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওঁর দয়ায় বা যে বামপন্থী দলগুলো রয়েছে, তাদের দয়ায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীত্বের পদে বসে নেই।পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছেন বলে উনি সেই চেয়ারে বসে আছেন। ফিরহাদ আরও বলেছেন, আবারও নির্যাতিতার মা-বাবা’কে বলবেন, এক্তিয়ারের মধ্যে থাকুন। নিশ্চিত ভাবে ন্যায় চাইবেন। সিবিআই যেভাবে করেছে, তিনিও দুঃখিত। কিন্তু তার মানে এই নয় যে, তাঁদের দিয়ে যা বলাবে, তাই বলা যাবে।
এতে মানুষের যে সহানুভূতি রয়েছে নির্যাতিতার পরিবারের উপর, তা নষ্ট হয়ে যাবে। যদিও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় নির্যাতিতার মা-বাবা।






