
বাড়ি কার, যার কাছে নোটিস গেছে, সেটা বাড়ির ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবেন। সাফাই দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
উল্টে পাল্টা বলেছেন ঠিকানাগুলো ধরে ধরে চেক করতে। সেক্ষেত্রে সত্যটা উঠে আসবে। তৃণমূল মনে করছে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে দল এবং দলের কিছু নেতাকে কালিমালিপ্ত করতে দলের সাধারণ সম্পাদক এবং আর একজনকে জড়িয়ে এই ধরণের প্রচার চলছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে, সাজানো এবং বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন কুণাল ঘোষ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াও তুলে ধরেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ধরণের অপপ্রচারের কাছে কোনও অবস্থাতেই মাথানত করবেন না।








