
রেখা পাত্রকে নিয়ে মন্তব্যে ফিরহাদ হাকিমকে সেন্সরের দাবি জানিয়েছেন বিজেপি। নির্বাচন কমিশনে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
বিজেপি চায় উপনির্বাচনের আগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেছেন একজন মন্ত্রী একজন মহিলা প্রার্থীকে কি বলে সম্বোধন করছেন, এটা কমিশনের দেখা উচিত। নির্বাচনী প্রচারে গিয়ে কিভাবে একজন মন্ত্রী একজন মহিলা সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন। এমন মন্তব্য করে কার্যত একজন মহিলাকে গালাগাল করেছেন বলে অভিযোগ করেছেন শিশির বাজোরিয়া।
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বিজেপি নেতার দাবি ফিরহাদ হাকিম নির্বাচন আচরণবিধির লক্ষ্মণরেখা পার করেছেন।
ছবি সৌজন্যে : নিজস্ব






