মন্দির-মসজিদের নামে সুড়সুড়ি, ‘কালো দিন’ তোপ তৃণমূলের

0
117
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রেজিনগরের যখন বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ন কবির। তখন মেয়ো রোডে সংহতি দিবসের মঞ্চ থেকে কালো দিন বলে আক্রমণ করেছে তৃণমূল।

মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-রা বলেছেন এখন বাংলাতে মন্দির, মসজিদের নামে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। বাংলার মানুষ ধর্মান্ধতায় বিশ্বাস করে না। কিন্তু যাঁরা ধর্মের নামে সুড়সুড়ি দিচ্ছে তাদের থেকে সমাজকে বাঁচাতে হবে। সমাজকে এক করে রাখতে হবে। ধর্মান্ধতার কারণেই পাকিস্তান এত পিছিয়ে পড়েছে। আর ধর্মনিরপেক্ষতার কারণে ভারত এতটা এগিয়ে।

নাম না করে হুমায়ুন কবিরকেও আক্রমণ করা হয়েছে। বিজেপি ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে। আর তাতে সাহায্য করছেন কিছু মীরজাফর।