মেয়র পদে ফিরহাদের ইস্তফা নিয়ে জল্পনা

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব
মেয়র পদে ফিরহাদ হাকিমের পদত্যাগ নিয়ে এবার জল্পনা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন পদত্যাগই করেছেন ফিরহাদ হাকিম।
তাঁর দাবি কয়েকদিন আগে এই পরিস্থিতিতে কাজ করা যাচ্ছে না যুক্তি দেখিয়ে কলকাতার প্রথম নাগরিকের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অপেক্ষা করতে বলেন। কিন্তু বুধবার বিকেলে কালীঘাটে কুণাল ঘোষের দাবি নেত্রীর সম্মতি মেলায় এবার পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে বুধবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। এবং সেই বৈঠকে আসন্ন বর্ষা এবং পুরসভার ভূমিকা নিয়েও কথা হয়েছে বলে খবর। এরমধ্যেই ফিরহাদ হাকিমের পদত্যাগ নিয়ে তাঁর ঘনিষ্ঠ মহলে অবশ্য অন্য কথা শোনা যাচ্ছে। ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ মহলের দাবি পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু এখন পদত্যাগ পত্র পাঠিয়েছেন বা পুরসচিবের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন এমন খবরের কোনও সত্যতা নেই।
স্বভাবতই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আছেন না পদত্যাগ করেছেন তা নিয়ে জল্পনা তঙ্গে। যদিও ফিরহাদ হাকিমের তরফে এনিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।