
একটা আধটা ভুল হয়ে গেলে, কলঙ্কিত করার চেষ্টা করা হয় পুলিশকে। একটা ভুলকে সামনে রেখে কলঙ্কিত করার চেষ্টা করে যারা, তারা সমাজবিরোধী।
নজরুল মঞ্চে পুলিশ দিবসের অনুষ্ঠানে গিয়ে এমনটাই বলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, যারা বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা সমাজের বন্ধু হতে পারে না। সাধারণ মানুষ যে ভালভাবে বাড়িতে থাকি, নিরাপদে থাকে, তার শ্রেয়টা কিন্তু পুলিশ আছে বলেই সম্ভব। যেমন দেশের সুরক্ষা আর্মির হাতে। তেমনই পুলিশ আছে বলেই সাধারণ মানুষ নিরাপদ। একদিকে দাগি নিয়ে ফের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। অন্যদিকে যোগ্য শিক্ষককে ধরতে মরিয়া পুলিশ! কিন্তু ফিরহাদ হাকিম কিন্তু পুলিশের ঢাল হলেন। তিনি আরও বলেছেন, যারা পুলিশের সমালোচনা করে তারা সমাজবিরোধী।
পুলিশ দিবসের অনুষ্ঠানে সমালোচকদের দাগিয়ে দিলেন পুরমন্ত্রী! পুলিশের এক-আধটা ভুল হয়ে গেলে, কলঙ্কিত করার চেষ্টা চলে। যারা বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা সমাজের বন্ধু হতে পারে না।







