অগ্নিমিত্রার ‘সংখ্যালঘু’ মন্তব্য, পাল্টা ফিরহাদ

0
111
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই এই সরকারের কাজ। বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি নিয়ে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
অসত্য কথা বলছেন, অগ্নিমিত্রা পালকে ক্ষমা চাইতে হবে। পাল্টা দাবি করেন ফিরহাদ হাকিম। এরপরেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। শুক্রবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেছেন এই সরকার মাদ্রাসা শিক্ষায় বাজেট বাড়িয়ে আদতে ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করছে। তিনি প্রশ্ন তুলেছেন মাদ্রাসা পড়ার পরে কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে না। তিনি আরও বলেন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় বাজেটে বরাদ্দ ১০ শতাংশ বেড়েছে। এটা সত্যিই শিক্ষায় নাকি অনুপ্রবেশকারীদের বাঁচানোর লক্ষ্য। অগ্নিমিত্রার মন্তব্যের প্রতিবাদ করে মন্ত্রী ফিরহাদ হাকিম স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘুদের অবদানের কথা স্মরণ করান। এবং অগ্নিমিত্রা পালকে ক্ষমা চাইতে হবে, দাবি তোলেন ফিরহাদ হাকিম।
 রাজ্যের আরেক সংখ্যালঘু মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি বলেছেন অগ্নিমিত্রা পাল জানেনই না জয়েন্ট এন্ট্রান্সে কত মুসলিম ছেলে মেয়ে র‍্যাঙ্ক করেছেন।