বিরল রোগে আক্রান্ত রাজারহাটের শিশুর পাশে ফিরহাদ

0
91
ছবি সৌজন্যে : নিজস্ব

রানাঘাটের মতই রাজারহাটের আদৃতি মণ্ডলও বিরল রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য ১৬ কোটি টাকা প্রয়োজন। এই অবস্থায় ছোট্ট আদৃতির পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র ফিরহাদ হাকিম।

চেতলা মসজিদ কমিটির তরফে শিশুর মায়ের হাতে ৩ লাখ টাকা চেক তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি সবাইকে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন। শিশুর মা সীমা মণ্ডল জানিয়েছেন মেয়ের ৯ মাস বয়স হয়েছে।

৩ মাস ধরে পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে ভর্তি রয়েছে। দেড় মাস বয়সে এসএমএ বা স্পাইনাল মাসকুলার অ্যাটরোফি নামের বিরল রোগটি ধরা পড়ে। চিকিৎসার জন্য প্রয়োজন ৮ কোটি টাকা।