
সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্যে ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছেন তাঁর দলেরই বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পুরমন্ত্রী তথা মেয়রকে ধর্মগ্রন্থ পাঠ নিতে বলেছেন।
তিনি প্রশ্ন তুলেছেন সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে ফিরহাদ হাকিম বলার কে। অন্যদিকে ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির ফিরহাদ হাকিমকে হুজুর হাকিম জি বলে খোঁচা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন কোয়ান্টিটি নয়, কোয়ালিটি প্রয়োজন। বেশি বাচ্চা হলে শিক্ষার অভাবে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালার থেকে তো কম বাচ্চা হলে শিক্ষক, ডাক্তার, বা তাঁর মত পুলিশ হওয়া তো ঢের ভাল। ফিরহাদ হাকিমকে বিঁধেছেন কার্তিক মহারাজও। তিনি বলেছেন ফিরহাদ হাকিম তো এটা বলতে পারতেন যে সংখ্যালঘুরা আরও শিক্ষিত হয়ে দেশে প্রথম হবেন।
কিন্তু তিনি সেটা না হবে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু বলে উস্কানি দিয়েছেন। এমন মন্তব্যের পর সজাগ হতে হবে জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা-র প্রধান কার্তিক মহারাজ।








