সংখ্যাগুরু মন্তব্য বিতর্কে ব্যাখ্যা ফিরহাদের 

0
142
ছবি সৌজন্যে : নিজস্ব
সংখ্যাগুরু-সংখ্যালঘু মন্তব্য নিয়ে বিতর্কের আবহে এবার ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিম।বৃহস্পতিবার ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সভায় করা ফিরহাদ দাবি করেছেন, তাঁর বক্তৃতার অপব্যাখ্যা করা হয়েছে।
তিনি যা বলতে চান, তা অন্যভাবে বোঝানো হয়। বিজেপি নেতা অমিত মালব্যের দিকেও আঙুল তুলেছেন তিনি। ফিরহাদের দাবি, তাঁর কথা ঘুরিয়ে সাম্প্রদায়িক ছাপ দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করেন। কিন্তু তাঁর নিজের ধর্মে ১০০ শতাংশ মানেন। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয়, তাহলে তিনি নিশ্চিতভাবে অন্যায় করেছেন। তাঁর মন্তব্য নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে দাবি করে ফিরহাদ বলেছেন, তিনি ঈস্বরে বিশ্বাস করেন, তিনি থাকতে আমার কোনও ক্ষতি হবে না।
সম্প্রতি সংখ্যাগুরু মন্তব্য নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলও দলের তরফে তাঁর মন্তব্যকে মান্যতা দেওয়া হয়নি, সমর্থনও করা হয়নি। এবার সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি নিজে।