ভারত দখলে চোখ উপরে ফেলার হুঁশিয়ারি ফিরহাদের 

0
124
ছবি সৌজন্যে :ফেসবুক
দখলের কথা ভেবে ভারতের দিকে তাকালে চোখ উপরে ফেলা হবে। এভাবেই জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, বাংলাদেশ আসলে কুয়োর ব্যাঙ।
ওরা জানেই না ভারতের কতটা শক্তি রয়েছে। ভারতের পুলিশ, প্রশাসন, বাংলাদেশের এই মনস্কামনা কোনও দিন পূরণ হতে দেবে না। ভারতের প্রত্যেক ইঞ্চির দিকে সে চিন তাকাক, পাকিস্তান তাকাক বা এখনের বাংলাদেশের কেউ কেউ তাকাক,  একেবারে চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। ফিরহাদের কথায়, বিএসএফ সীমানা রক্ষা করে। সবটা দেখার দায়িত্ব কেন্দ্রের। বিএসএফ যদি অনুমতি না দেয় বা সিল করে দেয় তাহলে কোনও জঙ্গি বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না।
অসম পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তাঁরা জঙ্গি ধরেছে। দেশের বিরুদ্ধে কেউ কিছু বললে জিরো টলারেন্স। আগে দেশ আর দেশের সুরক্ষা। সেই কাজটা পশ্চিমবঙ্গের পুলিশ করবে।