গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata মহালয়ায় চারু মার্কেটের জিমে গুলি 

    মহালয়ায় চারু মার্কেটের জিমে গুলি 

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উৎসবের মরশুমে কলকাতায় শ্যুটআউট-র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহালয়ার সকালে কলকাতার চারু মার্কেটের একটি জিমের মধ্যে গুলি চলার ঘটনা ঘটে।
    জিমের মালিককে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, চারু মার্কেট থানা এলাকার ওই জিমটি বেশ পরিচিত। প্রতিদিন বহু তরুণ-তরুণী সেখানে যান। অন্যান্য দিনের মতোই রবিবার অর্থাৎ মহালয়ার সকালেও বেশ কয়েকজন জিমে ছিলেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ হেলমেট ও রেন কোট পরে জিমে চড়াও হয়েছিল ওই ২ জন দুষ্কৃতী। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা জিম মালিককে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। জিমের সামনেই বাজার। স্বাভাবিকভাবেই চমকে ওঠেন সেখানে থাকা সকলেই।
    তবে সকলে বিষয়টা বুঝে ওঠার আগেই এলাকা ছাড়ে আততায়ীরা। এদিকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চারু মার্কেট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টা খতিয়ে দেখে। শুরু করা হয়েছে তদন্ত। কিন্তু কেন এই গুলি? নেপথ্যে লুকিয়ে থাকা কারণের খোঁজে পুলিশ।