হুমায়ুনের বিরুদ্ধে দুই জেলায় এফআইআর

0
330
ছবি সৌজন্যে : নিজস্ব

তিনি রাস্তায় নামলে বিজেপির পতাকা ধরার কেউ থাকবে না। হুঙ্কারের পরেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুর্শিদাবাদ-মালদায় এফআইআর দায়ের হয়েছে।

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা দায়ের হয়েছে। এরমধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। দাঙ্গা, হিংসা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তিনি রাস্তায় নামলে বিজেপির পতাকা ধরার কেউ থাকবে না।

রেজিনগরে একটি জনসভা থেকে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন মুশিদাবাদে বিজেপি নেতা কর্মীরা যেন আস্ফালন কম করে, না হলে স্যাটা ভাঙা মার পড়বে।