সবচেয়ে কম বয়সী ডাইনোসর 

0
139
ছবি সৌজন্যে : এক্স

এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে কম বয়সী বর্মধারী ডাইনোসরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। দু’ দশকেরও বেশি সময় ধরে চীনে পাওয়া ছোট্ট এক ডাইনোসর ধাঁধায় ফেলে রেখে ছিল বিজ্ঞানীদের।

লিওনিংওসরাস প্যারাডক্সাস নামে পরিচিত এ অদ্ভুত জীবাশ্মটি দেখতে বর্মধারী ডাইনোসরের মতোই। তবে এখন পর্যন্ত পাওয়া এর প্রতিটি নমুনা ছিল আকারে খুবই ছোট, যা লম্বায় ৪০ সেন্টিমিটারের বেশি নয়।বিষয়টি বেশ বিভ্রান্তিকর। কারণ বর্মধারী পূর্ণবয়স্ক ডাইনোসদের অ্যাঙ্কাইলোসর নামে পরিচিত।এরা সাধারণত তিন মিটার বা তার বেশি লম্বা হয়ে থাকে। অবশেষে এই রহস্যের সমাধান করেছে নতুন এক গবেষণা।এসব ডাইনোসর কোনো ক্ষুদ্রাকৃতির পূর্ণবয়স্ক ডাইনোসর বা কোনো অদ্ভুত জলচর বা উভচর প্রজাতিও ছিল না। যদিও, একসময় এমনটিই ধারণা করেছিলেন কোনো কোনো বিজ্ঞানী।এগুলো আসলে ছিল শিশু ডাইনোসর। তবে এর মধ্যে একটি জীবাশ্ম এখন পর্যন্ত আবিষ্কৃত সবথেকে কম বয়সী অ্যাঙ্কাইলোসর, যা ডিম থেকে সদ্য ফুটে বের হওয়া এক শিশু ডাইনোসর।

উল্লেখ্য লিওনিংওসরাস সম্পর্কে প্রথম বর্ণনা মেলে ২০০১ সালে এবং দ্রুতই বিতর্কের বিষয়ে পরিণত হয় এই ডাইনোসর। এর শরীরের গঠন ও প্রাথমিক পর্যায়ের বর্ম দেখে মনে হয়েছিল ডাইনোসরটি অ্যাঙ্কাইলোসর দলের অন্তর্ভুক্ত। তবে এর কোনো পূর্ণবয়স্ক জীবাশ্ম কখনোই খুঁজে পাওয়া যায়নি।