অলিম্পিকে প্রথম মহিলা-পুরুষ দলগত ইভেন্ট

0
122
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে যুক্ত হচ্ছে একাধিক নতুন মিশ্র-লিঙ্গ দলগত ইভেন্ট। গলফ, জিমন্যাস্টিকসসহ বেশ কয়েকটি জনপ্রিয় ক্রীড়ায় প্রথমবারের মতো একই দলে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরুষ ও মহিলা ক্রীড়াবিদরা।আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ,আইওসি ২০২৮ সালের অলিম্পিকের সম্পূর্ণ ক্রীড়া কর্মসূচি প্রকাশ করে এই ঘোষণা করেছে।অলিম্পিকে এত দিন শুধু পুরুষ ও মহিলাদের একক প্রতিযোগিতাই হতো গলফে।

এবার যুক্ত হচ্ছে মিশ্র দলগত ইভেন্ট, যা এই খেলায় এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস অলিম্পিক আয়োজকদের। একইভাবে, জিমন্যাস্টিকসেও এখন পর্যন্ত অলিম্পিকে দলগত প্রতিযোগিতা লিঙ্গভেদে হতো, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সেটাও বদলাচ্ছে। এ ছাড়া অ্যাথলেটিকসে থাকবে নতুন ৪x১০০ মিটার মিশ্র-লিঙ্গ রিলে রেস, যা আগের দুই অলিম্পিকে হওয়া ৪x৪০০ মিশ্র রিলের পাশে আরেকটি নতুন সংযোজন।আইওসির ক্রীড়া পরিচালক কিট ম্যাককোনেল বলেছেন,মিশ্র ইভেন্টগুলো লিঙ্গ সমতার প্রকৃত উদাহরণ।যেখানে পুরুষ ও মহিলা একসঙ্গে একই মাঠে, একই দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করছে। এই ইভেন্টগুলো কতটা সফল হতে পারে দেখা হচ্ছে তবে , এটা অ্যাথলেটদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।এদিকে,গলফ ও জিমন্যাস্টিকসে মিশ্র ইভেন্ট খুব সাধারণ না হলেও, একেবারে নতুন নয়।

গলফে মিশ্র ইভেন্টের ক্ষেত্রে গ্রান্ট থরন্টন ইনভাইটেশনাল উল্লেখযোগ্য।২০২৩ সাল থেকে হওয়া এই টুর্নামেন্টে পিজিএ ট্যুরের পুরুষ এবং এলপিজিএ ট্যুরের মহিলা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে একজন পুরুষ ও একজন মহিলা খেলোয়াড় থাকেন, যারা একসঙ্গে টিম হিসেবে খেলেন।জিমন্যাস্টিকসের ক্ষেত্রে জার্মানির ডিটিবি পোকাল মিক্সড কাপ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ জিমন্যাস্টরা একই দলে অংশগ্রহণ করেন।