হোয়াইট হাউসে প্রথম মহিলা চিফ অব স্টাফ

0
146

ডোনাল্ড ট্রাম্প,ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কীর্তি গড়েছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এবার ট্রাম্প গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তার পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন।

সেই কার্যক্রমের অংশ হিসবে হোয়াইট হাউসের প্রথম মহিলা চিফ অব স্টাফের নাম ঘোষণা করেছেন। তার নির্বাচনী প্রচারের সিনিয়র অ্যাডভাইসার ৬৭ বছর বয়সী সুসি উইলসকে বেছে নিয়েছেন। বিষয়টি নিয়ে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি।তিনি সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যে আমেরিকাকে গৌরবান্বিত করবেন,তা নিয়ে তার কোনো সন্দেহ নেই।উল্লেখ্য সুসি ফ্লোরিডাভিত্তিক রাজনৈতিক কৌশলবিদ।এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রিস লাসিভিটার সঙ্গে একত্রে ট্রাম্পের প্রচার কার্যক্রম-সংক্রান্ত ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে সুসি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করবেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন।

সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তিনি।মূলত হোয়াইট হাউসের চিফ অব স্টাফ আমেরিকার প্রেসিডেন্টের দ্বাররক্ষক বা গেটকিপার হিসেবে কাজ করবেন।

ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া