গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National অসমে ১০ মাসের শিশুর শরীরে এইচএমপিভি 

    অসমে ১০ মাসের শিশুর শরীরে এইচএমপিভি 

    0
    157
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার অসমের ১০ মাসের এক শিশুর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গিয়েছে। হাসপাতালের সুপার ধ্রুবজ্যোতি ভূঞা জানিয়েছেন, চার দিন আগে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
    সাধারণ ঠান্ডা লাগা, সর্দি-কাশির সমস্যা ছিল তার। জ্বর হয়েছিল। শুক্রবার তার এইচএমপি পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তবে ওই শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। ভয় পাওয়ার কিছু নেই বলেও দাবি করেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী অশোক বলেছেন, এইচএমপি নতুন নয় একেবারেই। রাজ্য সরকার এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। কেন্দ্রীয় সরকার এইচএমপি নিয়ে যে নির্দেশিকা জারি করেছে, তা কার্যক্ষেত্রে প্রয়োগ করতে প্রস্তুত। চলতি বছরে এইচএমপিভির খবর প্রথম আসতে শুরু করে কর্নাটক এবং তামিলনাড়ুতে। পরে গুজরাট, নাগপুরেও শিশুদের শরীরে এইচএমপি পাওয়া যায়।
    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে বেঙ্গালুরুতে দু’জন, চেন্নাইতে দু’জন, কলকাতায় তিন জন, নাগপুরে এক জন, গুজরাটে এক জন এবং মুম্বইতে এক জন শিশু এইচএমপি আক্রান্ত। সেই তালিকায় অসম যোগ হয়েছে।