গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports ৮৯ বছরে প্রথম হালান্ড

    ৮৯ বছরে প্রথম হালান্ড

    0
    17
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আন্তর্জাতিক বিরতির পর ইউরোপীয় ক্লাব ফুটবলে ফিরেই দেখা গেল দারুণ সব নাটকীয়তা, অঘটন আর রেকর্ডের বন্যা।ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ম্যাচগুলোতে যোগ হয়েছে নতুন ইতিহাস।

    এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্লিং হালান্ড।লিভারপুলের বিপক্ষে সিটির হয়ে হ্যাটট্রিক করা এটি ৮৯ বছরের মধ্যে প্রথম ঘটনা। এর আগে ১৯৩৭ সালে এই কীর্তি গড়েছিলেন হ্যারি ব্রুক। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি হালান্ডের ১২তম হ্যাটট্রিক।একই সঙ্গে প্রিমিয়ার লিগ যুগে লিভারপুলের বিপক্ষে টানা ঘরের মাঠের ম্যাচে গোল করার দিক থেকেও বিশেষ তালিকায় নাম তুলেছেন তিনি।স্প্যানিশ লিগে বড় চমক দেখিয়েছে মায়োর্কা, যারা হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ট্রফি-র দৌড়ে বড় সুবিধা পেয়েছে বার্সেলোনা।

    ৩০ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল, দ্বিতীয় স্থানে থাকা রেয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে। ইতিহাস বলছে, শেষ ৮ ম্যাচে এমন ব্যবধান আগে কেউ পুষিয়ে নিতে পারেনি।