
বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান অবশেষে পর্দায় আত্মপ্রকাশ করলেন।তাঁর প্রথম ওয়েব সিরিজ,দ্য ব্যান্ডস অব বলিউড-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে এবং টিজারটি প্রকাশের মুহূর্তে ফ্যানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।ফার্স্টলুক টিজারে আরিয়ান খান উপস্থিতি ও ভয়েসওভার দিয়েছেন,যা অনেকটাই তাঁর বাবা শাহরুখ খানের স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
টিজার শুরু হয় শাহরুখের মোহাব্বাতে সিনেমার আইকনিক ভায়োলিন সুর দিয়ে।এরপর শোনা যায় শাহরুখের কণ্ঠে পরিচিত সংলাপ,এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি।টিজারে সিরিজের প্রধান দুই চরিত্র লক্ষ্ম্য ও সাহের বাম্বার রোমান্টিক দৃশ্যে দেখা যায়।হঠাৎই আরিয়ান হাজির হন এবং কাহিনির মোড় ঘুরিয়ে দেন। তিনি বলেছেন,এই সিরিজ যতটা প্রেম নিয়ে,ততটাই ভরা উন্মাদনা ও অ্যাকশনে।বলিউড,যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন। আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা, আর একটু আক্রমণ।আরিয়ান খান নিজেই লিখেছেন ও পরিচালনা করেছেন সিরিজটি। সহ-নির্মাতা হিসেবে কাজ করেছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান, এবং প্রযোজক হিসেবে রয়েছেন গৌরী খান।
লক্ষ্ম্য ও সাহের বাম্বার ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর।অতিরিক্তভাবে সিরিজে দেখা যাবে সালমান খান, করণ জোহর, রণবীর কাপুর ও শাহরুখ খানকে বিশেষ চরিত্রে। সিরিজটি নেটফ্লিক্সে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে।








