ভারতের প্রথম স্পেস স্টেশনের মডিউল প্রকাশ ইসরো-র

0
151
ছবি সৌজন্যে : এক্স

মহাকাশে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মডিউল প্রকাশ করেছে ইসরো। এর নাম হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছেন ২০৩৫ সালের মধ্যে মহাকাশ স্টেশন স্থাপন করবে ভারত।

উল্লেখ্য, সম্প্রতি নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে কৃত্রিম উপগ্রহ নিসার পাড়ি দিয়েছে মহাকাশে। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা খরচ করে এই কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়েছে। এর মধ্যে ৭৮৮ কোটি টাকা দিয়েছে ইসরো। এই উপগ্রহের ফলে কোনও প্রাকৃতিক দুর্যোগের আগাম সম্ভাবনার কথা জানাবে এই উপগ্রহ। অন্যদিকে, জার্মানির সঙ্গে হাত মিলিয়ে প্রায় ৭০ হাজার কোটি টাকা ব্যয়ে ৬ টি সাবমেরিন তৈরি করতে চলেছে ভারত।

৬ মাসেরও বেশি সময় আটকে থাকার পর কেন্দ্রের তরফে প্রতিরক্ষা মন্ত্রক ও মাজাগন ডকইয়ার্ডস লিমিটেডকে অনুমতি দেওয়া হয় জার্মানির সঙ্গে অংশীদারিত্বে সাবমেরিন তৈরির বিষয়ে আলোচনার জন্য। ভারত সরকারের লক্ষ্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পে যৌথভাবে অত্যাধুনিক ৬টি সাবমেরিন তৈরি।