
আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ভিক্সডিল নচ-র ৬ জন ভোটারের মধ্যে তিনটি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর বাকি তিনটি পেয়েছেন কমলা হ্যারিস।
অর্থাৎ, আপাতত প্রাথমিক ফলাফল টাই।১৯৬০ সাল থেকে সেখানে সশরীরে ভোটদানের পর্ব সবার আগে সম্পন্ন করা হয়। এ বারেও তার ব্যতিক্রম ঘটেনি। মাত্র ছ’জন ভোটার বলেই এই সিদ্ধান্ত। ১৫ মিনিটের মধ্যে গণনাপর্বও শেষ হয়েছে। দেখা যায় তিনটি করে ভোট পেয়েছেন কমলা এবং ট্রাম্প। এখান থেকে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। প্রচারের শেষ লগ্নে সোমবার পেনসিলভেনিয়ায় সভা করেন কমলা।
মনে করা হচ্ছে, জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে এই প্রদেশের ইলেক্টোরাল কলেজের ফল নির্ণায়ক হতে পারে। অন্য দিকে, মিশিগানে প্রচার করে ট্রাম্পও।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
