গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে প্রথম দফার আলোচনা ইতিবাচক

    যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে প্রথম দফার আলোচনা ইতিবাচক

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    মিশরে গাজা ইস্যুতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার প্রথম দফা ইতিবাচক ভাবে শেষ হয়েছে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
    হামাস প্রতিনিধিদলের সঙ্গে মধ্যস্থতাকারীরা মিশরের দক্ষিণ সিনাইয়ের পর্যটননগরী শার্ম আল-শেখে আলোচনায় বসেছেন। সোমবার সেখানে একটি ইজরায়েলি প্রতিনিধিদলও পৌঁছেছে বলে জানা গিয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই আলোচনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বন্দিবিনিময় ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির খসড়া বিষয়ে পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে।
    তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, চুক্তি করার একটি বড় সুযোগ আছে এবং এটি একটি দীর্ঘস্থায়ীচুক্তি হবে। এদিকে ট্রাম্পের পাশাপাশি যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।