গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National কাশ্মীরের গুলমার্গে মরশুমের প্রথম তুষারপাত

    কাশ্মীরের গুলমার্গে মরশুমের প্রথম তুষারপাত

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গে মরশুমের প্রথম তুষারপাতে ঢেকে গিয়েছে। বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন স্কি রিসর্ট ও তার চারপাশ সাদা বরফের পুরু কম্বলে ঢেকে রয়েছে।
    দূরের পাহাড়েও বরফের চাদর জমে গিয়েছে। তুষার পড়ায় কেবলমাত্র উপত্যকার তাপমাত্রা একধাক্কায় নেমে যায়নি, বরং খুশির রং ছড়িয়ে দিয়েছে। গত এপ্রিলে মরশুমের ভরা বাজারে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল পহলগামে জঙ্গি হানা। প্রায় মাসখানেক বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হলেও অনেকে কাশ্মীর যাত্রা বাতিল করে দেন।
    যার ফলে এ বছর কাশ্মীর পর্যটন প্রচণ্ড ক্ষতির মুখে পড়ে। দুর্গার কৈলাসযাত্রার রাতেই মরশুমের প্রথম তুষারপাতে হোটেল ও পর্যটন ব্যবসায় যুক্ত মানুষ খুব খুশি। পর্যটন ব্যবসায় যুক্তরা শুক্রবার জানিয়েছেন, এত আগে তুষার পড়াটা খুবই আশাব্যঞ্জক। এতে ভ্রমণার্থীদের ভিতর উৎসাহ গড়ে তুলবে। সাত তাড়াতাড়ি শীতকাল চলে এলে পর্যটকের ঢল ফের উপচে পড়বে বলে আশায় বুক বেঁধেছেন উপত্যকার ব্যবসায়ীরা।