
ভারতের ইতিহাসে এই প্রথমবার, নারী দিবসের অনষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলারাই। নারী দিবসের কথা মাথায় রেখেই এই আয়োজন করেছে গুজরাট রাজ্য প্রশাসন।শনিবার গুজরাটে নওসারিতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা।
তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইপিএস, কনস্টেবল এবং এসআইরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয সাঙ্ঘভি জানিয়েছেন, নারী দিবস উপলক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট পুলিশ। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। ওই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলারাই।








