
৫৬ বছর পর প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গায়ানা সফরে গিয়ে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
ব্রাজিলে জি-২০ সম্মেলন শেষে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি।হাজির ছিলেন ক্যাবিনেট মন্ত্রীরাও। নাচ-গান ও গার্ড অব অনারের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। গায়ানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ অভ্যর্থনা জানিয়েছেন প্রবাসী ভারতীয়রা। গান, নাচ থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যা মন ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, উষ্ণ এবং উত্সাহী আয়োজনের জন্য গায়ানার প্রবাসী ভারতীয়দের আন্তরিক ধন্যবাদ। তাঁরা আরও একবার প্রমাণ করলেন দূরত্ব কখনোই শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকার পথে বাধা হতে পারে না। বিভিন্ন সেক্টরে ভারতীয়দের উন্নতি দেখে সত্যিই আনন্দিত হয়েছেন তিনি।
প্রসঙ্গত, ১৬ নভেম্বর থেকে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া, ব্রাজিল হয়ে সর্বশেষে গিয়ে পৌঁছেছেন গায়ানায়।
ছবি সৌজন্যে : এক্স
