খুনের হুমকিতে ‘বেপরোয়া’ সলমন

0
132
ছবি সৌজন্যে :ফেসবুক

সলমন খান গতবছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

যার জেরে কার্যত ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। এমনিতেই কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। বলিউড সুপারস্টারের গতিবিধিও বর্তমানে মাপা। তাঁর জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যে। তবে যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই সলমনের নাকি কোনও হুঁশই নেই। রীতিমতো বেপরোয়া।এই অবস্থায় সিকন্দর-এর প্রচারে প্রথমবার খুনের হুমকি নিয়ে মুখ খুলেছেন ভাইজান।এর আগে ১৯৯৮,সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সলমন খান। বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দু দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।২০২৪ সাল থেকে সেই উপদ্রব আরও বেড়েছে।মাসখানেক আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়।বিদেশে সলমনের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তার পর গতবছর অক্টোবর মাসে সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন। একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ওয়াই প্লাস ক্যাটাগরির পাশাপাশি সলমন খানের নিরাপত্তা বর্তমানে আরও জোরদার হয়েছে। দুবাই থেকে ২ কোটি টাকা খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। এমনকী বাংলোর গোটা বারান্দা মুড়ে ফেলেছেন বুলেট প্রুফ কাচে। কিন্তু সারাজীবন কি এভাবে প্রাণভয় বয়ে বেড়াতে হবে তাঁকে? ফ্যান ফলোয়ারদের সেই কৌতূহল মেটাতেই এবার স্পষ্ট জবাব সলমনের।সুপারস্টার সিকন্দর সলমন খান, জানিয়েছেন, ভগবান, আল্লা সবাই উপরে রয়েছেন। ভাগ্যে যা বয়স লেখা আছে, ততদিনই বাঁচবেন। তবে কখনও কখনও এত লোকজনকে সঙ্গে নিয়ে চলতে হয়,যে সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। ব্যস এটুকুই।

প্রসঙ্গত, খুনের হুমকি পাওয়ার পর থেকে বাড়ি আর সিনেমার সেটের মধ্যেই তাঁর জীবন সীমাবদ্ধ হয়ে গিয়েছে। খুব একটা ফটোশিকারিদের ক্যামেরার সামনেও খুব একটা ধরা দেন না তিনি, এমন অভিযোগও উঠেছে।